২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

সিলেটে ‘পাবলিক স্পিকিং প্রোগ্রাম ও সার্টিফিকেট বিতরণ’ অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৮, ২০২৬

ফেইসবুকে শেয়ার করুন

সিলেট নগরীর জিন্দাবাজারে আইইএলটিএস প্র্যাকটিস সেন্টারের ‘Public Speaking Program & Certificate Giving Ceremony’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পূর্ব জিন্দাবাজারের ওয়াহিদ ভিউ শপিং কমপ্লেক্সের ৫ম তলায় সেন্টারের অফিসে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের English Communication, Public Speaking, Confidence Building, Leadership Skill এবং বাস্তব জীবনে কার্যকরভাবে নিজেকে উপস্থাপনের সক্ষমতা তৈরি করা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন IELTS Practice Centre (IPC)- এর প্রতিষ্ঠাতা আবির চৌধুরী মাসুক। মাসুক জানান, ইংরেজি ভাষা শিক্ষা ও ওঊখঞঝ প্রস্তুতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেইনার হিসেবেও কাজ করেছি। বর্তমানে আমি বিশেষভাবে কাজ করছি এমন শিক্ষার্থীদের নিয়ে- যারা ইংরেজিতে দুর্বল, দীর্ঘদিন ওঊখঞঝ প্রস্তুতি নিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না, পরীক্ষায় অংশগ্রহণ করেও ভালো স্কোর আনতে পারছে না অথবা আত্মবিশ্বাসের অভাবে নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারছে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক বীর বিক্রম চৌধুরী, রাশিদুল আলম রঞ্জু, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকাশ কুমার দেব, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদ, জাকির ট্রাভেলসের মালিক আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন- বটেশ্বর আইইএলটিএস সেন্টার লেভেল আপ একাডেমির প্রতিষ্ঠাতা আরিফ রশীদ, জাহেদ আহমদ, জাহিদুল ইসলাম তালহা, কাজল বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন এবং শেষে সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের ভবিষ্যৎ দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে উৎসাহ হিসেবে কাজ করবে।

The post সিলেটে ‘পাবলিক স্পিকিং প্রোগ্রাম ও সার্টিফিকেট বিতরণ’ অনুষ্ঠিত appeared first on সিলেটের ডাক.


সূত্র (Source): Sylheter Dak

এই সংবাদটি Sylheter Dak থেকে সংগ্রহ করা হয়েছে।


ফেইসবুকে শেয়ার করুন
3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন