প্রকাশিত: জুন ২৮, ২০২৬
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও কলেজে-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক’র সভাপতিত্বে ও শিক্ষক আফজল হোসেন’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আতিউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দেব, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, সাবেক মেম্বার মস্তফা হোসেন, দাতা সদস্য বদরুল আলম, প্রভাষক জাহিদ, শিক্ষার্থী জহুরা প্রমুখ।
আলোচনা সভা শেষে হাফিজ আজির উদ্দিন সাহেব মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
The post আলীরগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত appeared first on সিলেটের ডাক.
সূত্র (Source): Sylheter Dak
এই সংবাদটি Sylheter Dak থেকে সংগ্রহ করা হয়েছে।