২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া মুসলিম এইডে মুজিববর্ষ উদযাপন

প্রকাশিত: মার্চ ১৮, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মনবাজারস্থ মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার হাসপাতাল ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন করা হয়। দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
হাসপাতাল ম্যানেজার ডা: ফয়েজ উল্ল্যাহ ফাহিম এর সভাপতিতে ও হাসপাতালের এ্যডমিন অফিসার বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ পলাশ বিন, ডাঃ নিউটন কান্তি দাস, কর্মকর্তা মো: লিয়াকত আলী মোড়ল প্রমুখ। সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের খতিব মাওলানা হাফিজ আব্দুল আজিজ। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে শতাধিক ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অংশ গ্রহন করেন।


ফেইসবুকে শেয়ার করুন
799 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন