২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

চট্টগ্রামে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশিত: জুন ২৮, ২০২৬

ফেইসবুকে শেয়ার করুন

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের চন্দনাইশে এক কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পর শনিবার মামলা হলে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন- মো. ফয়সাল ও জাহিদুল ইসলাম। তাদের বয়স ২৬ থেকে ২৭ এর মধ্যে।
এদিকে মামলার পরপরই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ওসি বলেন, গত ১৮ জুন এ ঘটনা ঘটলেও শনিবার রাতে কিশোরীর বাবা মামলা করেছেন। অভিযোগের পরপর দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

মামলার বরাতে তিনি বলেন, গ্রেপ্তার ফয়সাল কিশোরীটিকে বেশকিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ১৮ জুন তিনজন মিলে কিশোরীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুন গাছবাড়িয়া এলাকা থেকে ওই কিশোরী ও তার ছোট বোনকে তুলে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে তার ছোট বোন অটোরিকশা থেকে লাফিয়ে নেমে গেলেও কিশোরীটি নামতে পারেনি। পরে একটি পোলট্রি ফার্মে নিয়ে তিনজন মিলে কিশোরীকে ধর্ষণ করেন।

The post চট্টগ্রামে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগ, গ্রেপ্তার ২ appeared first on DAILYSYLHET.COM | SYLHET NEWS | BANGLA NEWS.


সূত্র (Source): Daily Sylhet

এই সংবাদটি Daily Sylhet থেকে সংগ্রহ করা হয়েছে।


ফেইসবুকে শেয়ার করুন
2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন