২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

সংসদে আসা শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

প্রকাশিত: জুন ২৮, ২০২৬

ফেইসবুকে শেয়ার করুন

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় সরকারপ্রধানের এ আয়োজনে ৭০ জন অংশ নেন।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন এ ভোজে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সরকারপ্রধান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ মন্তব্য করে তিনি বলেন, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।

The post সংসদে আসা শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ appeared first on DAILYSYLHET.COM | SYLHET NEWS | BANGLA NEWS.


সূত্র (Source): Daily Sylhet

এই সংবাদটি Daily Sylhet থেকে সংগ্রহ করা হয়েছে।


ফেইসবুকে শেয়ার করুন
2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন