২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

হাওর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি সুজনের

প্রকাশিত: জুন ২৮, ২০২৬

ফেইসবুকে শেয়ার করুন

ডাক ডেস্কঃ হাওর অঞ্চলের টেকসই উন্নয়ন, সুশাসন ও সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বতন্ত্র হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির সুনামগঞ্জ জেলা কমিটির নেতারা বলেন, হাওর নিয়ে একাধিক মন্ত্রণালয় ও সংস্থা কাজ করায় সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে হাওরের উন্নয়ন নিবিড়ভাবে সম্পর্কিত। হাওর শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই এ অঞ্চলের উন্নয়নকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, হাওর অঞ্চলের অন্যতম বড় সমস্যা হলো সুশাসনের ঘাটতি। দুর্নীতি, সমন্বয়ের অভাব ও জবাবদিহির সংকট দূর করা গেলে উন্নয়ন কার্যক্রম আরো কার্যকর হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পৃথক হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হলে বিভিন্ন সংস্থার কর্মকাে র মধ্যে সমন্বয় বাড়বে এবং হাওর উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে। তবে উন্নয়নের যে কাঠামোই গ্রহণ করা হোক, তার মূল ল্য হওয়া উচিত হাওর ও হাওরবাসীর দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান।
লিখিত বক্তব্য পাঠ করেন সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ। তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন, মৎস্যসম্পদ সংরণ ও জীববৈচিত্র্য রায় হাওরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতি বছর আগাম বন্যা, পাহাড়ি ঢল, জলাবদ্ধতা ও বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার কারণে কৃষক ও স্থানীয় বাসিন্দারা তির মুখে পড়ছেন। হাওর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, বাজেট ব্যবস্থাপনা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি পৃথক মন্ত্রণালয় গঠন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দী বলেন, জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও সুনামগঞ্জসহ হাওরাঞ্চল এখনো কাঙ্তি উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি এ অঞ্চলের সমস্যা সমাধানে সরকারের জরুরি উদ্যোগ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সহযোগী সমন্বয়কারী নেসার আমিন এবং জেলা কমিটির সহ-সম্পাদক কাজী নুরুল আজিজ চৌধুরীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

The post হাওর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি সুজনের appeared first on সিলেটের ডাক.


সূত্র (Source): Sylheter Dak

এই সংবাদটি Sylheter Dak থেকে সংগ্রহ করা হয়েছে।


ফেইসবুকে শেয়ার করুন
3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন