২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

প্রকাশিত: জুন ২৮, ২০২৬

ফেইসবুকে শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ::

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। বর্তমানে তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা থেকে সিলেটে বদলি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু. রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে ২৩ জুন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিদায়ী বার্তায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

সারওয়ার আলমের বদলির পর সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে, একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত জেলা প্রশাসক মু. রেজা হাসান শিগগিরই সিলেটে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

The post সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান appeared first on DAILYSYLHET.COM | SYLHET NEWS | BANGLA NEWS.


সূত্র (Source): Daily Sylhet

এই সংবাদটি Daily Sylhet থেকে সংগ্রহ করা হয়েছে।


ফেইসবুকে শেয়ার করুন
4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন