১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

করোনার কারণে পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা।

প্রকাশিত: মে ৫, ২০২১

ফেইসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ ::  করোনার কারণে পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষ।সূত্রে জানা গেছে, ওই দুই পরীক্ষা দুই মাস পেছানোর পরিকল্পনা করছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

সূত্রটি জানায়, করোনার কারণে এ বছর এসএসসিতে ৬০ দিন এবং এইচএসসিতে ৮৪ দিনের সংক্ষিপ্ত সিলেবাসে জুন-জুলাইয়ে এসএসসি এবং সেপ্টেম্বর অক্টোবরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তাও সম্ভব হচ্ছে না।

আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, সর্বোচ্চ নির্ধারিত সময় থেকে দুয়েক মাস পেছাতে পারে পরীক্ষা। এক্ষেত্রে কীভাবে পরীক্ষা হবে সে বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

বুধবার (৫ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, জুন-জুলাইয়ে এসএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ছিল। তবে সেটি হয়তো দুয়েক মাস পিছিয়ে যেতে পারে। কিন্তু পরীক্ষা হবে


ফেইসবুকে শেয়ার করুন
600 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন