১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় মোবাইল কোর্টে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১, ২০২১

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া শহরে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাস্ক ব্যবহার না করে বাইরে বের হওয়ার অপরাধে কুলাউড়া পৌর শহরে ১০টি মামলায় ৩ হাজার ৮শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা বাস্তবায়নে ও মাস্ক পরিধান নিশ্চিতকরনে বৃহস্পতিবার কুলাউড়া থানা ভবনের সম্মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পথচারী, গন পরিবহনের আরোহী-চালকদের মধ্যে স্বাস্থ্যবিধি লংঘন করার অপরাধে ১০টি মামলায় মোট ৩ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, এ ধরণের অভিযান এখন থেকে অব্যাহত থাকবে। অভিযানে তাকে সহায়তা করে কুলাউড়া থানার পুলিশ ফোর্স।


ফেইসবুকে শেয়ার করুন
965 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন