১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ঈদের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থলেই থাকতে হবে

প্রকাশিত: মে ৪, ২০২১

ফেইসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক:: করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের (বিধিনিষেধের) মধ্যে ঈদুল ফিতরের তিন দিনের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলেই থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ছুটি তিনদিনই থাকবে এবার।

আমাদের প্ল্যান ছিল একদিন ছুটি দেয়ার। ঈদের ছুটির দুদিন শুক্র ও শনিবারেই মনে হচ্ছে যাবে। যাতে কেউ কোথাও যেতে না পারে, ঢাকা না ছাড়তে পারে। কারণ ঢাকা হচ্ছে করোনার উচ্চ সংক্রমণশীল এলাকা। ৮০ শতাংশ সংক্রমণই হয় ঢাকাতে।


ফেইসবুকে শেয়ার করুন
475 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন