১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়া জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসায় প্রতিবাদ সভা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুলাউড়া শহরস্থ জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ মাদরাসায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় জামিয়ার সকল শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য প্রদান করেন জামিয়ার শিক্ষক মাওলানা সালেহ আহমদ ও মাওলানা সোহাইল আহমদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইসলামি ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ ও ডা. তোফায়েল আহমদ।

সভায় বক্তারা সকল মুসলিম জাতিকে ফ্রান্সের পন্য বয়কট ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান রক্ষায় সদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফ্রান্স সরকারের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার জন্য বাংলাদেশ সরকারের নিকট আবেদন জানান।


ফেইসবুকে শেয়ার করুন
828 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন