২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

পশ্চিমবঙ্গে যে-ই আসুক ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: মে ৩, ২০২১

ফেইসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::পররষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, পশ্চিমবঙ্গে যে-ই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগদান শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ।

ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। নির্বাচনে মমতা ব্যানার্জির জয়ে তিস্তার পানি চুক্তি আবার ঝুলে যাবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আমরা আগের মতোই কাজ করে যাব। আশা করছি, এতে কোনো সমস্যা হবে না।


ফেইসবুকে শেয়ার করুন
447 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন