১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়া উপজেলায় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কুলাউড়া শহরের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাপা নেতা আজির উদ্দিন এর সভাপতিত্বে ও শেখ আশরাফ উদ্দিন হিরোর পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জাপা নেতা মুহিবুর রহমান লাল মাস্টার। বিশেষ অতিথি ছিলেন মো. মবশ্বির আলী ও মো. রকিব উদ্দিন। বক্তব্য রাখেন ছয়ফুল হোসেন চৌধুরী হাসান, সোহাগ মিয়া, সাইফুর রহমান হাসান, আব্দুর আজিজ, পাপন চৌধুরী, আবুল হাসনাত, সামাদ আহমদ, শাহিন মিয়া প্রমুখ। সভাশেষে মরহুম সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসেইন মুহাম্মদ এরশাদসহ দলের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ফেইসবুকে শেয়ার করুন
603 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন