,

শ্রীমঙ্গল বিএমএ’র প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান

প্রকাশিত: জুন ৪, ২০২০

ডেক্স রিপোর্টঃ শ্রীমঙ্গল বিএমএ উপজেলা শাখার উদ্যেগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অনুদান প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর হাতে বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডাক্তার হরিপদ রায় ও সাধারণ সম্পাদক ডাক্তার প্রদীপ লাল বনিক ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী,ডাক্তার রঞ্জন রায়, ডাক্তার নাজেম আল কোরেশী রাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বর্তমান করোনা পরিস্থিতিতে বিএমএ’র প্রশংসনীয় উদ্দোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। তিনি আরো জানান বিএমএ’র ৫০ হাজার টাকার অনুদান উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমা দেয়া হবে।

775 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন