১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় অসহায়দের পাশে দাঁড়ালেন সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান তুহিন

প্রকাশিত: মে ১৪, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

স্টাফ রিপোর্ট :: করোনাভাইরাসের প্রভাবে কুলাউড়ায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করেছেন ফ্রান্স প্রবাসী, কুলাউড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান তুহিন।

উপজেলার কাদিপুর ইউনিয়নে ৬ ও ৭ নং ওয়ার্ডে কর্মহীন অসহায়দের মাঝে ১ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

লুৎফুর রহমান তুহিন কাদিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম মোহাম্মদ মছা মেম্বারের কনিষ্ঠ পুত্র।

অসহায় পরিবাররা সাবেক ছাত্রনেতার মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান পরিস্থিতিতে খাদ্য সামগ্রী পেয়ে তারা উপকৃত হয়েছেন।

এ বিষয়ে সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান তুহিন বলেন, এই দূর্যোগের সময়ে গরীব, অসহায় দুস্থদের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব।


ফেইসবুকে শেয়ার করুন
881 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন