,

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৯

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার ছকাপনবাজার সংলগ্নস্থানে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় রসিদ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
থানাসুত্রে জানা যায় উপজেলার ছকাপনবাজারের নিকটে একটি দ্রুতগামী মোটর সাইকেল (নং-১১-৪৬২১) নিয়ন্ত্রন হারিয়ে এক পথচারী কাড়েরা নিবাসী রসিদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ঘাতক চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটর সাইকেল জব্দ করেছে। ঘাতককে গ্রেফতারের অভিযান চলছে বলে পুলিশ জানায়।

917 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন