১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় নতুন করে আরও ৫ জনের করোনা পজিটিভ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ১৭৯ জনে উন্নীত হয়েছে।

কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে
কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার ১ জন, আহমদাবাদ এলাকার ১ জন, বিছরাকান্দি এলাকার ১ জন, কুলাউড়া হাসপাতালের স্বাস্থ্যকর্মী ১ জন ও ব্রাম্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা বাগানের ১ জনসহ মোট ৫ জন করোনায় শনাক্ত হয়েছেন।

এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৭৯ জনে। এরমধ্যে ১৩১ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৮ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।


ফেইসবুকে শেয়ার করুন
912 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন