২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কমিটি : সভাপতি কামাল সম্পাদক সলমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্র অনুযায়ী মৌলভীবাজার জেলা কমিটির অনুমোদন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আওলাদ জান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসাইনকে সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া তাদের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।#


ফেইসবুকে শেয়ার করুন
789 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন