,

মৌলভীবাজারে বাসার বাথরুম থেকে বিশ্বনাথের যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬

বিশ্বনাথ থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার জেলার একটি বাসার বাথরুম থেকে বিশ্বনাথের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে।

নিহত যুবক আব্দুল আজিজ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামছুল ইসলামের ছেলে। সে
সেখানে একটি শুঁটকির আড়তে চাকুরী করত। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

জানা যায়, মৌলভীবাজার জেলার সদর উপজেলার ব্রাহ্মণগ্রামের হাজী ছোবহান আলীর বাড়ির বাথরুম থেকে ভেসে আসা পঁচা গন্ধের খবর সোমবার দিন থেকে লোকমুখে ছড়িয়ে পড়ে। এক সময় সেই খবর পৌঁছে পুলিশের‌ও কাছে। এরপর মঙ্গলবার ভোররাতে মৌলভীবাজার মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্মদুল আজিজের মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা পুলিশের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার রাতে লাশ নিয়ে আসে বিশ্বনাথে।
এ ঘটনায় মরদেহ উদ্ধার হ‌ওয়া বাড়ীর বাসিন্দা সোলায়মান মিয়া (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। হত্যার উদ্দেশ্য কী ছিল এবং কারা এতে জড়িত, সেই রহস্য উদ্ধার করতে কাজ শুরু করেছে পুলিশ।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

com.bd”>সিলেটের ডাক.

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন