৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় নতুন করে আরও ৩ জনের করোনা পজিটিভ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ২৩৫ জনে উন্নীত হয়েছে।

কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভা এলাকার ব্যাংক স্টাফ ১ জন, কুলাউড়া হাসপাতালের স্টাফ ১ জন ও বরমচাল ইউনিয়নের বরমচাল গ্রামের ১ জনসহ মোট ৩ জন করোনায় শনাক্ত হয়েছেন।

এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২৩৫ জনে। এরমধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৩ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

মোট আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩ জনের মধ্যে ১ জন শিক্ষক, ১ জন জেলা পরিষদ সদস্য ও ১ জন ইউপি চেয়ারম্যান রয়েছেন।


ফেইসবুকে শেয়ার করুন
1106 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন