,

কুলাউড়ায় অসহায় তিনশত পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন ইউপি সদস্য কুদ্দুস আলী

প্রকাশিত: মে ১৮, ২০২০

স্টাফ রিপোর্ট :: কুলাউড়ায় মহামারি করোনাভাইরাসের কারণে দুর্যোগের সংকটময় মুহূর্তে কর্মহীন ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য হাজী কুদ্দুস আলি।
তিনি তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে তাহার ৮ নং ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ১০ কেজি করে চাল পৌঁছে দিলেন।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: ফজলুল হক খান সাহেদ, পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান,ইউপি সদস্য আব্দুল মনাফ, ইউপি সদস্য নেহার বেগম,চুনারুঘাট উপজেলার আনসার বাহিনীর পশিক্ষক অফিসার জায়েদ হোসেন,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু,সাংবাদিক এম এ কাইয়ুম,সমাজ সেবক জাবের আহমদ প্রমুখ।

601 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন