১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় হ্যান্ড ওয়াশ লিকুইড উধাও

প্রকাশিত: মার্চ ২৪, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাস আতঙ্কের সুযোগে বাজার থেকে হাত ধৌতকরন লিকুইড সাবান উধাও হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন সাধারন জনগন।
বাজারের দোকানীরা জানান কোম্পানী থেকে সরবরাহ না দেয়ায় লিকুইড সাবানের সংকট দেখা দিয়েছে। এতে বর্তমান পরিস্থিতিতে বাসা-বাড়ীর পরিবারের সদস্যসহ সাধারন জনগনকে ভাইরাস থেকে রক্ষা পেতে বার বার হাত ধৌতকরনে লিকুইড সাবান ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে। এব্যাপারে ভুক্তভোগীরা জরুরী ভিত্তিতে বাজারে লিকুইড সাবান সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


ফেইসবুকে শেয়ার করুন
1090 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন