কানাডার টরেন্টো শহরের সিলেটি কমিউনিটিকে নিয়ে “শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ইতিপূর্বে শাহজালাল অ্যাসোসিয়েশনের ব্যানারে গতানুগতিকতার বাহিরে গিয়ে ছোট ছোট অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি কলেজের সাবেক ছাত্র ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেলের উদ্যোগে মূলত এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশে থাকা অবস্থায় ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন অতপর অসংখ্য সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি তার সাংগঠনিক ক্যারিয়ার গড়ে তুলেন। কানাডাতে করোনা পরবর্তী সময়ে অন্যান্য অঞ্চলের মতো সিলেটের বিপুল সংখ্যক নিউ কামারদের আগমন ঘটে।

তাদের কর্মসংস্থান এবং বাসস্থানের ব্যাপারে প্রায় সকলেই নানাপ্রকারের সমস্যার সম্মুখীন হয়েছিলেন ; হয়েছিলেন অসংখ্য রকমের স্কেমের।

আশরাফুলদের মতো ভুক্তভোগীরা সেই সমস্যা আর স্কেম থেকে পরবর্তীতে কাউকে যেনো সাফার করতে না হয় সেই চিন্তা থেকেই শামীম আশরাফুলরা তাদের সাথের সবাইকে নিয়ে তারা গড়ে তুলেছেন “শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো”।

কানাডার গতানুগতিক অন্যান্য সংগঠনের মতো নয় বরং এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো কানাডাতে আগত নতুন-পুরাতন কিংবা যে কোন সমস্যার সম্মুখীন যে কাউকে একাডেমিকলি বক্তব্যের মাধ্যমে নয় ,বাস্তবের আলোকেই সহযোগিতা করার মন বাসনা থেকেই এই সংগঠন করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন আহবায়ক আশরাফ উদ্দিন রুবেল।

সদস্য সচিব হিসেবে আশরাফ উদ্দিন রুবেলের সাথে আছেন টরেন্ট শহরের খুবই পরিচিত মুখ প্রতিষ্ঠিত ব্যবসায়ী আলমানি গ্রিল এন্ড বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী সাইদুর রহমান শামীম। শামীম তার বক্তব্য বলেন -আমরা পেপার পত্রিকায় অনেক বিবৃতি পড়ি কিন্তু আমি একজন প্রত্যক্ষ সাক্ষী আমাদের নতুন ভাইয়েরা আসার পর যে বা যাহারা সহযোগিতার জন্য যাদের কাছে গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তারা বিড়ম্বনার শিকার হয়েছে ।কখনো শিকার হয়েছে কমিশন বাণিজ্যের। আমরা সেই ধারা কিংবা চক্র ভাংতে চাই। একে অপরের সুখে- দুঃখে পাশে দাঁড়াতে চাই সেই আলোকেই গড়ে তোলা হচ্ছে শাহজালাল এসোসিয়েশন অব টরেন্টো। যেখানে সবার পরামর্শ এবং নবীনদের কর্মতৎপরতায় গড়ে উঠবে একটি টিম যাহারা গতানুগতিক কোন সাংগঠনিক কার্যক্রমের মতো সংবিধানের দোহাই দিয়ে হাত পা বন্ধ করে বসে না থেকে একে অপরের পাশে দাঁড়ায় সেই প্রচেষ্টাই থাকবে আমাদের।

সংগঠক এবং সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন- আমি অনেকগুলো সংগঠনের সভায় উপস্থিত হয়েছি প্রায় সবগুলোতেই আসার বাণী শুনানো হয় কিন্তু পরিশেষে সে আসার গুড়েবালি ।
আমরা প্রত্যাশা করি আশরাফ উদ্দিন রুবেলের সাথে যে তারুন্যের টিম আছেন তারা কাগজে নয় বাস্তবে তাদের কার্যক্রম দেখাবেন এবং একে অন্যের সহযোগিতায় এগিয়ে এসে কমিউনিটির শক্তিশালী করে তুলবেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মো: ইকবাল,আফজাল হোসেন সায়েম, নাসির আহমদ, মোস্তাক আহমদ চৌধুরী, ময়নুল হক, মোবারক হোসেন তুহিন, সালাউদ্দিন আহমদ, রুহেল আহমদ, সুমন বকসি, সৈয়দা তাহমিদা, আদনান আহমেদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেলকে আহবায়ক ও সংগঠক সাইদুর রহমান শামীমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন যথাক্রমে- মো. ইকবাল হোসেন, সাইফুল আলম শিকদার, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, আফজাল হোসেন সায়েম, আবুল হোসেন, নাসির আহমদ, মোস্তাক আহমদ চৌধুরী, আবিদ হোসেন, ময়নুল হক, মোবারক হোসেন তুহিন, সালাউদ্দিন আহমদ, রুহেল আহমদ, কামরুল হোসেন, সৈয়দা তাহমিদা, আদনান আহমেদ, মো: আলী চৌধুরী তারিক, আহমেদ পাপন, বেলাল আহমদ, আব্দুল হামিদ চৌধুরী, আবু তাহের শিশু,
মুশফিকুর রহমান, আবু রায়হান পাবেল, মোস্তাফিজুর রহমান শিপার, জাহিদ আহমদ, শফি আহমদ চৌধুরী, মাহবুবুল আলম সৌরভ, মো:শাহজাহান, শাকিল আহমেদ, ফরিদ আহমদ, আবুল হোসেন, ফরিদ আহমদ, শাহজাহান, গিয়াস মিয়া, রমজান আলী, খিজির হায়দার শিপলু, মোহাম্মদ আলী, আব্দুর রব পান্না,আলেক খান, শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রবাসী সিলেটী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সাধারণ সদস্য এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আহ্ববায়ক আশরাফ উদ্দিন রুবেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন সিলেটি কমিউনিটির সুখে-দুঃখে পাশে দাড়ানোর জন্য এই সংগঠন গঠিত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আহ্ববায়ক কমিটি একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুতই সংগঠনটিকে আরও গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

The post শাহজালাল অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ appeared first on সিলেটের ডাক.


সূত্র (Source): Sylheter Dak

এই সংবাদটি Sylheter Dak থেকে সংগ্রহ করা হয়েছে।