সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ম্যাগাজিন প্রকাশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত এআয়োজনে প্রধান অতিথি ছিলেন,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আলিমুল ইসলাম।
সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি , মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্ব সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান মুরাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান ও শিক্ষিকা রেখা ঘোষের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেটের উপ-পরিচালক ড.মোহাম্মদ আব্দুল কাদির।
মুখ্য আলোচক ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মেডিসিনের প্রফেসর ড. মোহাম্মদ মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, প্রফেসর ড. মোঃ হাসমত উল্লাহ ।
স্বাগত বক্তব্য রাখেন,অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ মাশুক মিয়া ও ম্যাগাজিন কমিটির আহ্বায়ক এমদাদুল হক মিলন বক্তব্য দেন।
কুরআন তেলাওয়াত করেন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মো. সামী ও গীতা পাঠ করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিমলা মুন্ডা।অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন, কাজল চন্দ্র দাস। বিজ্ঞপ্তি।
The post সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পুরস্কার বিতরণী প্রকাশনা অনুষ্ঠিত appeared first on সিলেটের ডাক.
সূত্র (Source): Sylheter Dak
এই সংবাদটি Sylheter Dak থেকে সংগ্রহ করা হয়েছে।
